আজ ২৮ শে জুন মঙ্গলবার সকাল ১১ টার সময় সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে শহীদ আমিনুল হক স্মরনে সভা অনুষ্টিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন রক্তধারা ৭১ এর সভাপতি এম এ মন্জুর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর পৌর সভার মেয়র ও পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি রাফিকা আক্তার জাহান বেবী।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো মহসীনুল হক, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বাবু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সানজিদা আক্তার লাকী, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান ময়না, শহীদ পরিবারের সন্তান এম আর আলম ঝন্টু। পুরো অনুষ্টানটি সঞ্চলনা করেন শহীদ পরিবারের সদস্য ও সাবেক ছাত্রলীগের নেতা তামিম রহমান।
এর আগে শহীদ আমিনুল হক স্মৃতি স্তম্ভে পুষ্প মাল্য অর্পন করেন সৈয়দপুর পৌরসভার মেয়র, চেয়ারম্যান সৈয়দপুর উপজেলা,রক্তধারা ৭১, প্রজন্ম ৭১, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা ।আবু তাহেরের লেখা ও সুরে অদিত্য জয়ের পরিবেশনায় শহীদ আমিনুল হককে নিয়ে লেখা গান মোবাইল প্লে বাটন ক্লিক করে শুভ উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান জনাব মোখছেদুল মোমিন। এ সময় গানটি উপস্হিত সবার মাঝে পরিবেশন করা হয়।
এ ছাড়াও বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয় বাদ যোহর মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, কোরআন খতম, দুস্হদের মাঝে খাদ্য বিতরন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051