জয়নাল আবেদীন হিরো,নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। আজ সোমবার ঈশ্বরদী-সৈয়দপুর রেলরুটের সৈয়দপুর রেলওয়ে স্টেশনের দুই কিলোমিটার আগে হাজারীহাট এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
এ সময় উক্ত এলাকার লিটম মিয়ার অবৈধভাবে গড়ে তোলা গরুর খামারের ইটের তৈরি নির্মিত দেয়াল সেমিপাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৩ একর জমি উদ্ধার করা হয়। সৈয়দপুরে মোট ৮০৪ একর রেলওয়ে সম্পত্তি থাকলেও অবৈধ দখলে প্রায় দুই-তৃতীয়ংশ জমিই অবৈধ দখলদারদের দখলে।
বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুরের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (এইএন) শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, টিন দিয়ে ঘিরে বাড়ির ভেতরে প্রাচীর করে গরুর খামার করবে ওই এলাকায় অবৈধ দখলদার লিটন মিয়া। খবর পেয়ে আজ সোমবার আমার নেতৃত্বে রেলওয়ে প্রশাসন ও জনবল ছাড়াই রেলওয়ে কর্মচারীদের সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে প্রায় ৩ কাঠা জমির অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। তবে কোনো জেল-জরিমানা করা হয়নি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051