জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধি: চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার ও আন্তঃজেলার চোর চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে নীলফামারী সৈয়দপুর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার(১৩ জানুয়ারি) ভোরে জেলার কিশোরীগঞ্জ উপজেলার মাগুড়া চেকপোস্ট দর্জিপাড়া থেকে চুরি যাওয়া মোটরসাইকেল সহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য চাঁদপুর জেলার কঁচুয়া উপজেলার লক্ষ্মীপুর রহিমনগর বাজার এলাকার মাওলানা মো. হারুণ অর-রশিদের ছেলে জাহিদুল ইসলাম শুভ ওরফে বকুল (৩০) এবং কিশোরীগঞ্জ উপজেলার মাগুড়া চেকপোস্ট দর্জিপাড়ার মৃত. ওয়াহেদ আলীর ছেলে মনিরুজ্জামান ওরফে সোহাগ (৩০)। দুপুরে আদালতে নেওয়া হলে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।
থানা সূত্র মতে, গত ২৪ ডিসেম্বর সৈয়দপুর শহরের বাঁশবাড়ী আল-ফারুক একাডেমি সংলগ্ন এলাকার বাসিন্দা আকরাম হোসেনের (৪০) ব্যবহৃত লাল ও কালো রঙের বাজাজ পালসার ১৫০ সিসি’র মোটরসাইকেলটি নিজ বাড়ি থেকে চুরি হয়ে যায়। তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (১২ জানুয়ারি) রাতে বকুলকে সৈয়দপুর ঢেলাপীর উত্তরা আবাসন ঈদগাহ্ মাঠ থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আকমারের মোটরসাইলে চুরি করেছে তা স্বীকার করে। তার দেওয়া তথ্যে কিশোরীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ভোরে উক্ত সোহাগের বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করে জানান, এরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে সৈয়দপুর ও নীলফামারীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051