1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
সংবাদ সম্মেলনে দাবি

সৈয়দপুরে মামলা তুলে নিতে গৃহবধূকে হত্যার হুমকি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ ৯:৪১ pm

আদালতে মামলা করে বিপাকে পড়েছে এক গৃহবধূ । মামলার পর থেকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের একের পর এক হুমকির ফলে দিশেহারা হয়ে পড়েছে বাদী মুক্তা বেগম। বিষয়টি মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাতে বুধবার ২৫ নভেম্বর বিকালে সংবাদ সম্মেলন করেছেন তিনি। এ সময় তাঁর সাথে ছিলেন বাবা আয়াজ উদ্দীন ।

লিখিত বক্তব্যে মুক্তা বেগম জানান, ঢাকায় গার্মেন্টস ফ্যাক্টরীতে চাকরি করতে গিয়ে সহকর্মী সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর বাড়াইশালপাড়ার চৌমুহনী এলাকার মৃত কালু সদারের ছেলে রফিকুল ইসলাম (৪০) এর সাথে প্রেমের সম্পর্কের মাধ্যমে ইসলামী শরিয়াহ মোতাবেক চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি তারিখে বিয়ে হয়। বিয়ের সময় নগদ ১ লাখসহ ২ লাখ টাকার জিনিসপত্র যৌতুক হিসাবে দেওয়া হয়।

দীর্ঘ ১৩ বছর সংসারে তাদের দুটি সন্তান রয়েছে। এর মধ্যেই স্বামী ৩ লাখ টাকা যৌতুক দাবি করেন। স্বামী রফিকুল এই টাকা আনতে বাবার বাড়িতে যেতে বলে আমাকে। আমি এতে রাজি না হলে আমার উপর আরো নির্যাতন বেড়ে যায়।

এরই সূত্র ধরে গত ২৮ আগস্ট যৌতুকের ৩ লাখ টাকার জন্য রফিকুল ইসলাম, শামসুল হক, ওমেদা খাতুন ও মো: মঙ্গল গৃহবধূ মুক্তাকে তার শ্বশুর বাড়িতে মারধর শুরু করে এমন সংবাদ পেয়ে তার বাবা-মা এসে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওই গৃহবধূ নীলফামারী নারী শিশু নির্যাতন আদালতে মামলা দায়ের করেছেন বলে সম্মেলনে জানিয়েছেন।

মামলাটি মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে তদন্ত আসলে ঘটনার সত্যতা পেয়েছেন মর্মে আদালতে রিপোর্ট দেন। এরপর রফিকুল মামলাটি মিমাংসা করে সংসার করবে বলে তাকে বাবার বাড়ি থেকে নিয়ে এসে গত ৩১ অক্টোবর একটি শালিস বৈঠক হয়। বৈঠকে ইউপি চেয়ারম্যান প্রণোবেশ চন্দ্র দুলাল বাগচী, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ডলি, জয়নাল আবেদীন খান, উজ্জ্বল হোসেন, আজিজুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।
গ্রাম্য শালিসে উভয় পরিবারের উপস্থিতিতে মুক্তা বেগমকে সাড়ে তিন শতক জমি লিখে দিবে এমন শর্ত সাপেক্ষে নিষ্পত্তি করা হবে বলে কাগজে তার স্বাক্ষর নেওয়া হয়। স্বাক্ষর নেওয়ার পরে জমি লিখে না দিয়ে উল্টো হুমকি দিচ্ছে রফিকুলসহ তার পরিবার। এছাড়া শালিসে উপস্থিত ব্যক্তিবর্গ রফিকুলকে ভিটেবাড়ি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বলে বাদি মুক্তা বেগম অভিযোগ করেন।

এদিকে গত ১৯ নভেম্বর স্থানীয় অনলাইন পত্রিকা, ২২ নভেম্বর স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকায় মুক্তা বেগমের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন এবং মুক্তা বেগমসহ ৭ জনকে আসামি করে নীলফামারী আদালতে মামলা দায়ের করেন রফিকুল ইসলাম।
মুক্তা বেগম সংবাদ সম্মেলনে দাবি করেন আসামিরা মামলা তুলে নিতে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাদের হুমকিতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করেছেন। এ ব্যাপারে বিবাদীর বক্তব্য নিতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাদের না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ