কোভিড-১৯ বিস্তাররোধে কঠোর লকডাউন বাস্তবায়নে নীলফামারীর সৈয়দপুর আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। এতে প্রথম দিন বৃহস্পতিবার সকাল থেকেই পাল্টে গেছে পুরো উপজেলার চিত্র। বাজারে নেই অন্যান্য দিনের মতো মানুষের ভীড়, নেই যানবাহনের ছুটে চলা, বন্ধ রয়েছে দোকানপাট। ওইদিন সকাল ৭টা থেকে বেলা ৩ টা পর্যন্ত সৈয়দপুর শহরের রংপুর রোড,পাঁচমাথা মোড়, শের-ই বাংলা রোড, শহীদ ডা. জিকরুল হক সড়ক, শহীদ তুলসীরাম সড়ক (দিনাজপুর মোড়) এলাকারয় চোখে পড়েনি কোন যানবাহন ও মানুষের ভীড়। তবে শহরের গলিগুলোতে কিছু পণ্যবাহী গাড়ি চলাচল করেছে।
দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৯টি মামলা দায়ের করে ১৬ হাজার ১০০টাকা জরিমানা করেন। এদের মধ্যে ১০জন দোকানদার ও ৯জন পথচারী। সরকারী নিদেশ অমান্য করে দোকানদাররা দোকান খুলেছিল এবং পথচারীরা অপ্রয়োজনে বাইরে বেরিয়েছিল। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে সেনাবাহিনী ও পুলিশ টহল জোরদার করেছে।
শহরের পাঁচ মাথা মোড়ে ট্রাফিক পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে যান ও জনসাধারণ চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে। জরুরী প্রয়োজন ছাড়া যারা সড়কে বেরিয়েছে তাদের মুখোমুখি হতে হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদের। তবে অনেকে ঔষধের দোহাই দিয়ে পার পেয়েছেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান,পুলিশ ছাড়া ও সেনাবাহিনী বিজিবি টহল দিচ্ছে । অপ্রয়োজনে বাহিরে বের না হতে সকলের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051