
মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ এই প্রতিপাদ্য নিয়ে
সারাদেশের ন্যায় নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
সোমবার (১৫ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবস পালন উপলক্ষে এক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা
আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা
নাসিম আহমেদের সভাপতিতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস
চেয়ারম্যান আজমল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী।
এতে অন্যানদের মধ্যে বক্তব্য দেন, সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল
অফিসার ডা. আরমান হোসেন রনি, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মমতা
সাহা প্রমূখ।
সভায় প্রধান অতিথি মোখছেদুল মোমিন বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
প্রতিটি মানুষই ভোক্তা। সঠিক দাম ও পরিমাপে মানসম্মত পণ্য পাওয়া সবার
অধিকার। ভোক্তার অধিকার রক্ষায় সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ প্রণয়ন
করেছে। ব্যবসায়ীদের ভোক্তার অধিকার সম্পর্কে জানতে হবে। নিম্নমানের ও
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রী পরিহার করতে হবে। পণ্যের মোড়কের তথ্যের সঙ্গে পণ্যের
মানের মিল থাকা আবশ্যক। মানুষ সচেতন হলে এ বিষয়ে প্রতারণার সুযোগ
অনেকাংশে কমে যাবে।
ভিন্নবার্তা/এমএসআই