নীলফামারীর সৈয়দপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিহিংসা বশতঃ বাড়ীর (ঘর) সীমানা ঘেষে গভীরভাবে গর্ত করার অভিযোগ পাওয়া গেছে। গর্তের ফলে প্রতিবেশীর ঘর যে কেন সময় ধ্বসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে করে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আতঙ্কে দিনাতিপাত করছেন প্রতিবেশীরা। এমন ঘটনা ঘটেছে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হরিয়াপাড়ায়। বিষয়টি নিয়ে এলাকার মহৎরাসহ ইউপি মেম্বার, চেয়ারম্যান বার বার শালিস করেও কোন প্রতিকার করতে না পারায় ভুক্তভোগীরা চরম বিপাকে পড়েছে।
ভুক্তভোগী হরিয়াপাড়ার মৃত হাসেন আলীর ছেলে আবু তাহের অভিযোগ করে বলেন, প্রতিবেশী হোসেন আলীর ছেলে ফরতাজ মানিক খুবই বেপরোয়া ধরনের মানুষ। সে কোন আইন বা নিয়ম নীতির ধার ধারেনা। ময়-মরুব্বী, মেম্বার-চেয়ারম্যানকেও তোয়াক্কা করেনা। গায়ের জোড়ে যা ইচ্ছা তাই করে। সম্প্রতি আমার বাড়ির সামনে (উঠানে) সীমানা প্রাচীর করা নিয়ে সে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধায়। কিন্তু আমি নিয়ম অনুযায়ী সীমানা থেকে দূরত্ব রেখে প্রায় দুই ফিট ছেড়ে প্রাচীর নির্মাণ করেছি। তাই এলাকাবাসী বিষয়টিকে সাধুবাদ জানায়। তারপরও ফরতাজ অহেতুক দাবী করে যে আমার সীমানার মধ্যে তার জমি আছে। আর এরই সূত্র ধরে বাড়ির পিছন সাইটে আমার টিনসেড সেমিপাকা ঘরের পাশে সীমানা ঘেষে বিশালাকৃতি গর্ত করেছে। গভার করে গর্ত করায় আমার শোয়ার ঘরসহ ৪ টি রুম ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছে। আশঙ্কা হচ্ছে যে কোন সময় ঘরের নিচের মাটি গর্তের মধ্যে ধ্বসে পড়ে ঘরবাড়ী ভেঙ্গে পড়বে।
ফরতাজের এমন অপকর্ম সম্পর্কে এলাকার গণ্যমান্য ব্যাক্তি ও মেম্বার চেয়ারম্যান কে জানালে তারা ফরতাজকে জানায়। কিন্তু সে কারও কথা শুনতে নারাজ। শালিসের জন্য বসতে বললে সে নানা অজুহাতে প্রত্যাখ্যান করে। অনেক সময় মিটিংয়ের আগে পালায়। এমতাবস্থায় দিনের পর দিন কেটে যাচ্ছে আর আমাদের আতঙ্ক বেড়েই চলেছে। কোন সুরাহা পাচ্ছিনা। ফলে চরম দূর্ঘটনার আশঙ্কা নিয়ে বসবাস করছি।
একইভাবে অভিযোগ করেন আরেক প্রতিবেশী ও ভুক্তভোগী মৃত হোসেন বিহারীর স্ত্রী মোছাঃ জমিলা বেগম। তিনি বলেন, আমরা প্রায় ১০ বছর আগে এই বাড়ী কিনে এখানে বসবাস করছি। দীর্ঘ দিনে কেউই কখনো বাড়ীর সীমানা নিয়ে কোন প্রশ্ন তোলেনি। অথচ কিছুদিন ধরে ফরতাজ দাবী করছে যে, ইতোপূর্বে নির্ধারন করা সীমানা ঠিক নাই। বাড়ীর পাশের ক্ষেতের তিন শতক জমি নাকী বাড়ীর জায়গায় আছে। এদাবী করে সে জমির আইল ঠিক করার কথা বলে বাড়ীর সাথে লাগোয়া পতিত মাটি কেটে ক্ষেতের মধ্যে নিয়েছে। এতে বাধা দেয়ায় প্রাণনাশ সহ এখান থেকে উচ্ছেদের হুমকি দিচ্ছে। অথচ সে নিজে আমিন এনে পরিমাপ করে সীমানা নির্ধারন করছেনা, আবার আমাদেরকেও করতে দিচ্ছেনা। এলাকাবাসী বা মেম্বারের কথাও মানছেনা। ফলে তার একতরফা গুয়ার্তুমির কারনে একটা সাংঘর্ষিক পরিস্থিতি বিরাজ করছে।
প্রায় দিনই বাড়ীর পাশের জমিতে এসে গালিগালাজ করছে। আর প্রতিবাদ করলেই মারার জন্য তেড়ে আসছে। আমার সন্তানদের আমি বিরত রাখছি বিধায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে অনবরত গায়ের জোড়ে এমন অশোভন আচরণ করে চললে যে কোন মূহুর্তে রক্ষক্ষয়ী সংঘর্ষের সৃষ্টির আশঙ্কায় রয়েছি। প্রতিটি সময় সে আতঙ্কে দিন কাটছে। এথেকে পরিত্রাণ চাই। তাই তিনি বিষয়টি প্রশাসনের মাধ্যমে সমাধানের জন্য সকলের সহযোগীতা কামনা করেছেন।
খবর পেয়ে সরেজমিনে গেলে এলাকাবাসী অনেকে উপরোক্ত বিষয়ের সত্যতা স্বীকার করেন। এমন কি এলাকার ইউপি মেম্বার রাজাও অভিযোগ করে বলেন, ফরতাজ কারও কথা মানতে চায়না। সে কারনে সবার সাথেই বিরোধের সৃষ্টি হচ্ছে।
এ ব্যাপারে কথা বলতে ফরতাজের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। বাধ্য হয়ে তার মুঠোফোন ০১৮৯১৮৭১১১০ নম্বরে বার বার যোগাযোগ করা হলেও সে রিসিভ না করায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি। এমনকি তার স্ত্রী কে বলে আসলেও ফরতাজ কোনভাবে যোগাযোগ করেনি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051