সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহা নবমীতে নীলফামারীর সৈয়দপুরে কেন্দ্রীয় মন্ডপ পরিদর্শন ও অসহায় দুস্থ্যদের মাঝে বস্ত্র বিতরণ করলেন, নীলফামারী-২ আসনের এমপি আসাদুজ্জামান নূর।
গতকাল দুপুরে শহীদ তুলশীরাম সড়কে অবস্থিত উপজেলার কেন্দ্রীয় পূজা মন্ডপ আসেন তিনি। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের ২শত ৫০ জন অসহায় দুস্থ্যদের মাঝে বস্ত্র বিতরণ করেন।
মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ভক্ত ও অনুরাগীদের নূর এমপি বলেন, এই উৎসব বাংলাদেশের সার্বজনীন উৎসব। তারই ধারাবাহিকতায় আমরা আপনাদের আনন্দের ভাগিদার হতে ছুটে এসেছি। আমরা অসা¤প্রদায়িক চেতনা নিয়ে চলতে শিখেছি। তাই উৎসবগুলোতে সবাই আমরা এক হয়ে উদযাপন করি।
সৈয়দপুরে পূজা মন্ডপ পরিদর্শনে তাঁর সফর সঙ্গী ছিলেন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, নীলফামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মাহমুদ, মহিলা ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও সৈয়দপুর কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি রাজ কুমার পোদ্দার রাজু, বাংলাদেশ হিন্দু , বৈধ্য খৃষ্টান ঐক্য পরিষদ ও সৈয়দপুর কেন্দ্রীয় দূর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক গোপাল চন্দ্র রায়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051