জয়নাল আবেদীন হিরো, নীলফামারী : বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর থানার পুলিশ সদস্য চঞ্চল মার্ডী (২৬) খ্রীস্টান ধর্ম থেকে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নোটারি পাবলিক নীলফামারীতে ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। চঞ্চল মার্ডীর বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়। সম্প্রতি তিনি বিয়ে করেছেন। খ্রীস্টান ধর্ম পরিবর্তন করে চঞ্চল মার্ডীর নাম পরিবর্তন করে রাখেন মো: আব্দুর রহমান। সোমবার ৭ জুন সৈয়দপুর শহরের চিনি মসজিতে আসরের নামাজ আদায় করে মসজিতের ইমাম হফেজ মো.শাহিদ রিজভী ও অন্যান্য মুসল্লিদের সাথে সাক্ষাত করেন। এব্যাপারে আব্দুর রহমান বলেন, ইসলাম ধর্ম শান্তির ধর্ম । তাই অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি।তিনি সকলের কাছে তাঁর ও পরিবারের জন্য দোয়া কামনা করেন।
এব্যাপারে সৈয়দপুর রেলওয়ে জিআরপি থানার ওসি আব্দুর রহমান বিশ্বাস জানান, পুলিশ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিষয়টি শুনেছি। তিনি আরো জানান গত রমজান মাসে সে পুরো মাস রোজা রেখেছেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051