রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবির বলেছেন,রেলওয়ের যাত্রীসেবার মান বৃদ্ধি করতে বর্তমান সরকার মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে সৈয়দপুর রেলওয়ে কারখানা আরও আধুনিকায়ন করা হবে। সেইসাথে এখানে কোচ তৈরির জন্য আরও একটি রেলওয়ে কারখানা স্থাপনের কাজ শুরু করা হবে খুব শিগগিরি। শনিবার দুপুরে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এদিন তিনি কারখানার ২৯টি উপ-কারখানায় (শপ) কর্মযজ্ঞ ঘুরে দেখেন। পরে কর্মকর্তা- কর্মচারীদের সাথে মতবিনিময় করেন তিনি।
সৈয়দপুর রেলওয়ে কারখানার সভাকক্ষে আয়োজিত সভায় রেলপথ সচিব আরও বলেন, ইতিমধ্য রেলওয়ের জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি চলতি বছরেই জনবল সংকট অনেকাংশে দুর হবে।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, রোলিং স্টক) মো. মঞ্জুর-উল আলম চৌধুরী, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসিত কুমার তালুকদার, প্রধান যন্ত্র প্রকৌশলী মুহাম্মদ কুদরত-ই খুদা, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. জয়দুল ইসলাম প্রমুখ। এর আগে সচিব ড.হুমায়ন কবির অদম্য স্বাধীনতায় শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051