জয়নাল আবেদীন হিরো, নীলফামারী: নীলফামারীর সৈযদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'গ্রুপের সংঘর্ষে-৭ জন আহত হয়েছে। আহতের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৫ আগষ্ট শনিবার রাত ১০ টায় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে।
অভিযোগে জানা যায়,কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সাতপাই ছোট দেড়ানী পাড়ার এসলামের ছেলে মাহবুলের বাড়ি থেকে ১৪ আগষ্ট একটি ভ্যান চুরি হয়। ভ্যান চুরি যাওয়া নিয়ে পরের দিন একই গ্রামের ভুতুলুকে মিথ্যা সন্দেহ করে। এর জের ধরে পরের দিন রাত ১০ টায় মাহবুল ভুতুলুকে ভ্যান চুরির বিষয়ে জিজ্ঞাসা করে।
এক পর্যায়ে ভুতুলুকে একা পেয়ে মাহবুলের পরিবারের লোক মার ডাং শুরু করে। ভুতুলুকে বাঁচাতে এ গিয়ে আসেন ফজলু, রশিদুল রাজ্জক, মিজানুরসহ পরিবারের লোকজন। এ সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র নিয়ে উলেখিত ব্যক্তিদের উপর ঝাঁপিয়ে পড়েন মজিবর, এসলাম, সেকেন্দার, এসকার, মজিদুল, মাহবুল, রবিউল, রজিত, এসরাফুল, সাজু, জসিমসহ অজ্ঞাত নামা ব্যক্তিরা।
এসময় ভুতুলুকে বাঁচাতে আসা ব্যক্তিদের হত্যার চেষ্টা করেন প্রতিপক্ষগণ। তাদের অস্ত্রের আঘাতে ৭ জন আহত হলেও ৪ জনের অবস্থা গুরুতর। গুরুতর আহতরা হলেন ফজলু (৫০)এর একটি হাত ভেঙে যায়,রশিদুল(২৮),রাজ্জাক (৩৬)ও মিজানুর (৪০) এর মাথা ফেটে যায় ।আহতদের আশেপাশের লোকজন উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয় । এর মধ্যে ফলজুর অবস্থা অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকী ৩ জন সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। আহতদের নিয়ে তাদের পরিবারের লোকজন যখন হাসপাতালে ভর্তি নিয়ে ব্যস্ত ঠিক ওই সময়ে প্রতিপক্ষরা বাড়ির মহিলাদের উপর হামলা করে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। হামলাকারী এলাকার প্রভাবশালী দাপটে ব্যক্তি। তারা যেকোন বড় ধরনের ঘটনা ঘটাতে পারে বলে ভূক্তভোগীরা আশংকায় রয়েছে। পরে সৈয়দপুর ফাঁয়ার সাভিস একটি ইউনিট গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ভূক্তভোগীরা থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।
সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান বলেন, লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051