নীলফামারীর সৈয়দপুরে তিনদিন ব্যাপি ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ (৩ জানুয়ারি) সোমবার সকাল ১১ টায় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।
বক্তব্য রাখেন সৈয়দপুর মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমিন, একাডেমিক সুপার ভাইজার আনোয়ার হোসেন, সৈয়দপুর লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা ও সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম।
মেলায় মাধ্যমিক পর্যায়ের সিনিয়র ও জুনিয়র গ্রপ মিলে ১৬টি শিক্ষালয় অংশগ্রহণ করেন। সৈয়দপুর উপজেলা প্রশাসন আয়োজিত এ মেলা আগামী ৫ জনিুয়ারি পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে সমাপ্তি হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051