জয়নাল আবেদীন হিরো, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে কথিত প্রেমিক এক যুবককে গ্রেফতার করে নীলফামারী জেল হাজতে পাঠিয়েছে সৈয়দপুর থানা পুলিশ । মঙ্গলবার বিকালে ওই নাবালিকার মা আকতারা বানুর দায়ের করা মামলায় যুবককে হাজতে পাঠায় পুলিশ ।
মামলা সূত্রে জানা যায় উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের পূর্ব হাজিপাড়া গ্রামের জাহিদুল ইসলামের কন্যা ছন্দ নাম ছবি(১৫) কে দীর্ঘ দিন ধরে উত্ত্যক্ত করাসহ প্রেম ভালবাসার কু- প্রস্তাব দিয়ে আসছিল একই ইউনিয়নের পাশের জুম্মাপাড়া এলাকার খাবিউল ইসলামের ছেলে মোশাররফ হোসেন (১৯)। মোশাররফ বিভিন্ন কৌশল করে প্রতিদিন বিয়েসহ নানা প্রকার প্রভোলন দিতে থাকে ছবিকে। এক পর্যায়ে ওই নাবালিকা অতিষ্ঠ হয়ে ভাল মন্দ না বূঝে সরল বিশ্বাসে মোশাররফের খপ্পরে পড়ে । আর এ সুযোগ নিয়ে মোশাররফ ফন্দি করেন কিভাবে ছবিকে নষ্ট করা যায় । সে অনুযায়ী গত ২৯ জুলাই ছবির মা ও বাবা বাহিরে যান দরকারে । বাড়িতে ফিরতে দেরী হলে রাত ৯টায় তাদের বাড়িতে গিয়ে ছবিকে একা পেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন মোশাররফ । এর মধ্য ছবির মা ও বাবা বাড়িতে এসে মোশারফকে হাতে নাতে ধরে ফেলে। পরে এলাকাবাসী ঘটনা জানতে পারে। রাতে বাড়িতে এসে বিষয়টি গোপনে মীমাংসা করার প্রস্তাব দেন পাশের এলাকার জাহাঙ্গীর কবির ময়নুলসহ কয়েকজন । কিন্তু তারা মীমাংসা না করে মোশাররফকে জোর পূর্বক নিয়ে যায়। কন্যার ভবিষ্যৎতের কথা চিন্তা করে জাহিদুল আবার ও যোগাযোগ করুন ময়নুলসহ ওই সব ব্যক্তিদের কাছে। কিন্তু তারা মীমাংসার কথা না তুলে ছবির বাবার কাছে ৩ লাখ টাকা দাবী করেন। তারা উল্টো বলে যে টাকা দিলে মীমাংসা হবে,না দিলে হবে না। উপায় না অবশেষে থানায় মামলা করার সিদ্ধান্ত নেন জাহিদুল। এদিকে মামলার করার বিষয়টি জানতে পেরে ১৭ আগষ্ট দিবাগত রাত ২টায় মোশারফ, ময়নুল ,খাবিউলসহ ৫/৭ লোক নিয়ে জাহিদুলের বাড়িতে গিয়ে ছবিকে অপহরণ করে নিয়ে যায় । যাওয়ার সময় তারা বলে যায় যে এনিয়ে বাড়াবাড়ি করলে এর পরিনাম ভাল হবে না। এছাড়া ও নানা প্রকার হুমকি দিয়ে চলে যান। বিষয়টি এলাকাবাসীকে জানিয়ে সকালে ছবির মা আকতারা বানু সৈয়দপুর থানায় উল্লেখিত ৩ জনের নামে নারী শিশু নির্যাতন আইনে মামলা করেন।
মামলা নং-২৬,তাং-১৭/০৮/২০২১ইং।
মামলা দায়েরের পর পুলিশ দুপুরে খাবিউলের বাড়িতে অভিযান চালিয়ে ছবিকে উদ্ধার করে এবং মোশারফকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। পরে ছবিকে ডাক্তারী পরীক্ষার জন্য নীলফামারী সদর হাসপাতালে পাঠায় । গ্রেফতার মোশারফকে নীলফামারী জেল হাজতে পাঠানো হয় । মামলার বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান বলেন,গ্রেফতার যুবককে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে ।
ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে । তিনি বলেন বাকী আসামীদের গ্রেফতার চেষ্টা চলছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051