নীলফামারীর সৈয়দপুরে রিকশা চালকের ঘরের চালা ভেঙ্গে জোর করে ঘর তৈরীর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে । এ নিয়ে প্রতিকার চেয়ে ওই রিকশা চালক আজ বুধবার থানায় অভিযোগ দায়ের করেছেন ।
থানার অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার কামারপুকুর নিজবাড়ী গ্রামের মৃতঃ আব্দুর জব্বারের ছেলে নবাব আলী পৈতিক সূত্রে পাওয়া জমিতে গরু রাখার জন্য টিনের চালা দিয়ে ঘর তৈরী করেন। দীর্ঘদিন ধরে এভাবে চলছিল। এর মধ্য নবাব আলী জীবিকার তাগিদে ঢাকায় গিয়ে রিকশা চালাতে থাকেন।
আর এ সুযোগে গত ১০ অক্টোবর প্রতিবেশী মৃতঃ আছিমুল্লাহ সরকারের ছেলে আবেদ আলীর হুকুমে ও কু পরামর্শে তাঁর ভাই ফজলুল হক, ফজলুর স্ত্রী শাজে, ছেলের স্ত্রী দয়া ও ছেলে জুয়েল ইসলাম টিনের চালা ভেঙ্গে পাশের এলাকার আবুল হোসেন ও জিয়ারুল হককে দিয়ে ঘর তৈরীর কাজ শুরু করেন। যা চলমান রয়েছে। এ সময় নবাবের স্ত্রী নিলুফা বেগম কাজে বাধা দিতে গেলে ফজলুল হক,জুয়েল, শাজে দয়া তাকে মার ডাং করার চেষ্টা করে । ধস্তাধস্তির এক পর্যায়ে জুয়েল নিলুফার শ্লীলতাহানির চেষ্টা করে । এতে অন্যরা জুয়েলকে সহযোগিতা করলে নিলুফা কোন রকম সন্মান বাচাতে পালিয়ে যায় । পরে মোবাইল ফোনে ঘটনা স্বামীকে জানায়। ঘটনা জানার পর আজ বুধবার নবাব আলী ঢাকা থেকে এসে ৭ জনকে আসামী করে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দেন। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে কথা বললে তারা এসব অভিযোগ অস্বীকার করেন।
তবে নবাব আলীর দাবী তিনি ঢাকায় থাকার কারণে তাঁর পরিবারকে উল্লেখিত ব্যক্তিরা
প্রায় হুমকি ধুমকি দেয় । তাদের হুমকিতে পরিবারটি নিরাপত্তা হীনতায় ভুগছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান অভিযোগের বিষয়টি স্বীকার করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051