নীলফামারীর সৈয়দপুরে বন্ধুদের সাথে নালায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া কোরানিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত স্কুলছাত্র তাওহীদ ইসলাম (১১) ওই গ্রামের মো: সাজ্জাদ হোসেনের ছেলে। জানা গেছে, দুপুরে সমবয়সী বন্ধুদের সাথে গ্রামের শরমঙ্গলা নালায় গোসল করতে যায় তাওহীদ ইসলাম। এক সময় সাথের শিশুরা সবাই পাড়ে উঠে এলেও তাওহীদকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে বন্ধুরা। কিন্তু কোথাও তার সন্ধান না পেয়ে শোরগোল করলে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করে।
পরে নালা থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কামারপুকুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লোকমান।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051