নীলফামারীর সৈয়দপুরে রনি ইসলাম (৩০) নামে এক গাঁজা ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৮ জলাই শনিবার এ কারাদণ্ড প্রদান করা হয়।
আদালত সূত্রে জানা যায়, সৈয়দপুর কাজী পাড়া এলাকার রনি ইসলাম দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসা করে আসছিল। ঘটনার দিন ওই যুবক শহরের শহীদ ডা: জিকরুল হক সড়কে গাঁজা বিক্রি করছে। গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানা পুলিশ তাকে আটক করে তল্লাসী করলে তাঁর কাছ থেকে ৮০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম মাদক আইনে রনি ইসলামকে ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ওই যুবককে আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051