নীলফামারীর সৈয়দপুরে করোনা আক্রান্ত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। দুইজনই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
মৃত ব্যক্তিরা হলেন, উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড় এলাকার মৃত রইস উদ্দিনের স্ত্রী আম্বিয়া বেগম (৭৩)। ২২ আগস্ট শনিবার সকালে একই হাসপাতালে মারা যান। পরে তাকে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এই বৃদ্ধার করোনা পজেটিভ রিপোর্ট গত ১৫ আগস্ট রাতে পাওয়া যায়।
অন্যদিকে সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়া মহল্লার মৃত তোসাদ্দেক হোসেনের ছেলে ইরফান আনসারী (৫০) গত বৃহস্পতিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার সকালে শহরের হাতিখানা কবরস্থানে তাকে দাফন করা হয়। এ দুইজনই অসুস্থ্যাবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়ে নমুনা পরীক্ষা করান।
সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে ইরফানের নমুনার পজেটিভ রিপোর্ট পেয়ে তার বাড়ি লকডাউনের জন্য মুঠোফোনে যোগাযোগ করলে জানতে পারেন তিনি গত বৃহস্পতিবার রাতেই মারা গেছেন এবং শুক্রবার তাকে দাফন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী চিকিৎক ডা: আরমান আলী রনি জানান, রংপুর মেডিকেলে ভর্তি হয়ে নমুনা পরীক্ষা করায় ইরফানের করোনা আক্রান্তের বিষয়ে আমরা আগে থেকে অবগত ছিলাম না তাই তার দাফন স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন হওয়ার বিষয়টি তদারকি করা সম্ভব হয়নি।
তবে আম্বিয়া বেগমের দাফন যথারীতি নিয়ম মাফিক সম্পন্ন করা হয়েছে।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051