বৃহস্পতিবার ৮ জুলাই রাত ১১ টায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে একজন করোনা আক্রান্ত রোগীর মৃর্ত্যু হয়েছে। মতিয়ার রহমান (৮০) পিতা মৃত ফাহিম উদ্দিন, ঠিকানা মুন্সিপাড়া নিমবাগান। মতিয়ার রহমানের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার রামডাঙ্গায়।
তিনি গত কয়েকদিন ধরে শহরের নিম বাগান এলাকায় ছেলের বাসায় অবস্থান করছিলেন।বর্তমানে করোনা আইসোলেশন সেন্টারে ১০ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।এরমধ্যে মতিয়ার রহমান বৃহস্পতিবার রাতে মারা যান। গত ৬ জুলাই তিনি করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051