নীলফামারীর সৈয়দপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। আজ (৮ সেপ্টেম্বর) বুধবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম হুসাইন। বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল, সহকারী শিক্ষা অফিসার আজহারুল ইসলাম, ঢাকা আহ্ছানিয়া মিশন কাপ-আপ প্রকল্পের সৈয়দপুর ফিল্ড অফিসের ফিল্ড ম্যানেজার আব্দুল করিম, বাঁশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহতাব-উল-শহিদ প্রমুখ।
অনুষ্ঠানটি আয়োজন করেন উপজেলা প্রশাসন ও সহযোগিতায় ঢাকা আহছানিয়া মিশন কাপ-আপ প্রকল্প সৈয়দপুর।
অপরদিকে দিবসটি উপলক্ষে ৫টি গ্র“পে ৫টি বিষয়ের উপর রচনা প্রতিযোগীতার আয়োজন করেন ঢাকা আহছানিয়া মিশন কাপ-আপ প্রকল্প সৈয়দপুর। প্রতিযোগীদের একই অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051