নীলফামারীর সৈয়দপুরে অটো চালকের মৃত্যু হয়েছে । ময়না তদন্তে নিয়ে যাবার সময় নীলফামারী সড়ক ঢেলাপীরের কাছে লাশ ছিনিয়ে নেবার চেষ্টা করেন এলাকাবাসী । পরে পুলিশি হস্তক্ষেপে সমাধান হয়েছে ।
১৩ নভেম্বর সকাল ১১টার সময় শিল্প সাহিত্য সংসদ মার্কেটের সামনে মৃত্যু অবস্হায় একজন অটোচালকের লাশ পাওয়া যায়। নাম ওহেদুল ইসলাম (৪৫) পিতা সামাদ সাং ইসলামবাগ।
অটোচালক ওহেদুল জাবেদ এর গ্যারেজ হতে সকাল ১০.০০ ঘটিকার সময় অটোবাইক ভাড়ায় চালানোর জন্য বাহির হয়ে বিভিন্ন জায়গায় ভাড়া মেরে সৈয়দপুর সিনেমা রোড শিল্প সাহিত্য সংসদ মার্কেটের সামনে অটোবাইক হতে রাস্তায় পরে ছটফট করার সময় পথচারী মহির দ্রত সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা ইয়াসির রেজা অয়ন জানান, আমরা হাসপাতালে মৃত্যু অবস্হায় পেয়েছি।মুখে আঘাতের চিন্হ আছে। পড়ে গিয়ে আঘাত পেতে পারে।তবে এ মুহুর্তে কিছু বলা যাচ্ছে না।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, ময়না তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না।তার অটো ভ্যান আমাদের হেফাজতে রয়েছে।
ওহেদুলের মা জানান তার ছেলে হৃদরোগের সমস্যা আছে।
উল্লেখ্য কিছুদিন আগে একই সড়কে সৈয়দপুর প্লাজায় একজন অটো চালকের মৃত্যু দেহ পাওয়া গিয়েছিল। যাকে কোকাকোলার সাথে ঘুমের ঔষধ খাওয়ানো হয়েছিল। বেশকিছুদিন ধরে অটো চালকদের ঘুমের ঔষধ দিয়ে সংঘবদ্ধ চক্রের অটো ছিনতাই খবর পাওয়া গিয়েছিল। সৈয়দপুর থানা সেসব চক্রদের আটক করে জেল হাজতে প্রেরন করে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051