নীলফামারীর সৈয়দপুরে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ১০টার দিকে সৈয়দপুর-দিনাজপুর সড়কের শ্বাষকান্দর মোড় থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের দুই হাঁটুর পেছনে ও এক হাতের কবজির উপরে ধারালো অস্ত্র দিয়ে কাটা রয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে । মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য নীলফামারী মগে পাঠানো হবে। ময়না তদন্তের পর পরিচয় না মিললে বেওয়ারিশ লাশ হিসাবে দাফন করা হবে ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051