কিশোরগঞ্জে সাংবাদিকদের সাথে ডা.জাকিয়া নূর লিপি এমপি'র সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০২ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে এসেছে। আগামীতে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় গেলে উন্নয়নের ধারায় দেশ অনেক দূর এগিয়ে যাবে।
সৈয়দ নজরুল ইসলামের মেয়ে কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. জাকিয়া নূর লিপি তাঁর জীবনের এক সময়ের দূর্বিসহ স্মৃতি কষ্টকর অভিজ্ঞতা তুলে ধরেছেন সাংবাদিক দের সামনে। প্রতিকূল সময়ের কথা বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘বিএনপি সরকারের আমলে ৯০-৯৪ সনে ১৭ জায়গায় চাকুরীর চেষ্টা করেও কোথাও চাকুরী হয়নি। পরে তৎকালিন পিজি হাসপাতালে উচ্চতর ডিগ্রি তে ভর্তি হতে চাইলে তা ও দেয় নি। আমার অপরাধ আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের আস্হাভাজন সৈয়দ নজরুল ইসলামের মেয়ে। আমি ১৯৯০ সালে এমবিবিএস পাসের পর ১৯৯১ সালে ইন্টার্নি শেষ করে ১৭ জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম। কিন্তু সৈয়দ নজরুল ইসলামের মেয়ে বলে একটি ক্লিনিকেও আমার চাকরি করার সুযোগ হয়নি।’
তিনি বলেন, ‘এমনই দুঃসময় গেছে আমাদের জীবনে। শৈশবে বাবাকে ভাল করে দেখতেও পাই নি আমরা দু বোন। আমরা জানতাম আমাদের বাবা দেশের কাজে ব্যস্ত তাই তিনি মাঝে মধ্যে ময়মনসিংহের বাসায় আসতেন। ৭৫ বাবার মৃত্যুর খবর পেলেও আমি বুঝতে পারিনি যে বাবা নেই। বাবা মা না থাকায় বড় ভাইয়েরা আমাদের দু' বোনের লেখাপড়া করিয়েছে । বিএনপি জামাত জোট সরকারের আমলে যোগ্যতা থাকলেও কোন সরকারী চাকুরী তো দূরের কথা প্রাইভেট ক্লিনিকে ও বসতে সুযোগ দেয়নি তৎকালীন সরকার।
পরে বড় ভাই সৈয়দ আশরাফুল ইসলামের পরামর্শে ১৯৯৪ সালে উচ্চ শিক্ষার্থে লন্ডনে চলে যাই’।
জনৈক সাংবাদিকের প্রশ্ন ছিল 'আপনি বর্তমান সরকারের এমপি ও সংসদীয় কমিটিতে আছেন। আগামী নির্বাচনেও হয়তো মনোনয়ন চাইবেন। কিন্তু আপনার বড় ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়েতুল ইসলাম আপনার আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতোমধ্যে মাঠে নেমেছেন। তাহলে আপনাদের পরিবারে মনোনয়ন নিয়ে কি কোনো সমঝোতা বা ঐক্য নেই?’ সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের পরিবারে সকল সদস্যের মধ্যেই সুসম্পর্ক আছে। অবশ্য যে কারও মনোনয়ন চাওয়ার অধিকার আছে। তবে মনোনয়ন দেবেন দলের সভানেত্রী। তিনি যাকে ভালো মনে করবেন, তাঁকেই মনোনয়ন দেবেন।’
ডা. জাকিয়া নূর লিপি বলেন, আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর পর জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা আমাদের দু বোনকে ডেকে নিয়ে তাঁদের পছন্দ মতো আমাকে মনোনয়নএর উপযুক্ত মনে করেছেন বলে আমাকে কিশোরগন্জ ১ আসনে মনোনয়ন দিয়েছেন। প্রধানমন্ত্রী আমাদের স্নেহ করেন। তিনিই সব বিবেচনা করবেন।’
করোনার কারণে গত আড়াই বছর সবার সঙ্গে সহজে সাক্ষাত করা সম্ভব হয়নি। আগামীতে সবার সঙ্গে এভাবে মতনিবনিময় করবেন এবং সবাইকে নিয়ে কিশোরগন্জের উন্নয়ন ও স্হানীয় সমস্যা দূরীকরণে সদর ও হোসেনপুর এলাকার জন্য কাজ করবেন বলে জানান। আরেক প্রশ্নের জবাবে তিনি রাস্তা-ঘাট এর উন্নয়নে পরিকল্পনা আছে তা সামনে ক্ষমতায় গেলে বাস্তবায়ন করা হবে। শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতাল সম্পর্কে তিনি বলেন এটি বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল। সেবার মান উন্নয়নে আরও পদক্ষেপ নেয়া হবে।
মতবিনিময় সভায় দলের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও সাংবাদিক দের মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট কবি ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ সদরের প্রায় ৭০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্হিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051