'সাহিত্যের পরিসীমায় আমাদের পথচলা'এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হলো ৩৪৩ তম সাপ্তাহিক সাহিত্য আসর ৷
আজ বৃৃৃহস্পতিবার বিকালে পৌর পরিষদের কমিউনিটি সেন্টারের শহীদ ডাঃ জিকরুল হক পৌর পাঠাগারে এ আসর অনুষ্ঠিত হয় ৷ এতে সভাপতিত্ব করেন আসরের উপদেষ্টা এ্যভোকেট মোস্তাক আহমেদ কায়সার ৷
৷ আসরটিতে সাহিত্য আসর ও পৌর পাঠাগারের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় ৷ আসরে স্বাগত বক্তব্য দেন, কথা সাহিত্যিক ও আসরের সাঃ সম্পাদক আকমল সরকার রাজু,নিঘাত পারভীন, সাংবাদিক ও আসরের সদস্য জয়নাল আবেদীন হিরো,প্রমুখ ৷ আলোচনা শেষে কেরাত প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ৷ প্রতিযোগিতায় বিচারক মন্ডলী ছিলেন,মোস্তাক আহমেদ কায়সার,রমিজা দিলশাদ,নাজমুল হুদা নিপূন ৷
বিজয়ী শিক্ষার্থীরা হলো ১ম-স্থান মেহেরুখ মানহা,২য়-স্থান ফাতেমাতুজ জোহরা,৩য়-স্থান মোঃ সানান ৷ এছাড়া ঢাকা নজরুল-ফকরুল ফাউন্ডেশনের সভাপতি এমদাদুল হক চৌধুরীর প্রেরন করা ঈদ উপহার আসরের সদস্যদের মাঝে বিতরণ করা হয় ৷
আসরটি পরিচালনা করেন সহকারী শিক্ষিকা নূরুন নাহার সরকার ৷
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051