জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধি: সাহিত্যের পরিসীমা আমাদের পথচলা, এই প্রতিপাদ্য নিয়ে সৈয়দপুরে অনুষ্ঠিত হল সাপ্তাহিক সাহিত্য আসরের ২২৫ তম আসর।
বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর রাতে সৈয়দপুর শহরের শিল্প সাহিত্য সংসদের কক্ষে অনুষ্ঠিত আসরে সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার গুহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম. আনোয়ার হোসেন শামীম। আসরটি পরিচালনা করেন আসরের সহ-সম্পাদক ডেইজী আদানী।
আলোচনায় অংশ নেন আসরের সাধারণ সম্পাদক ও শিল্প সাহিত্য সংসদের সাহিত্য সম্পাদক কথা সাহিত্যিক আকমল সরকার রাজু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জয়নাল আবেদীন, মাশরুমের জনক আজিজুল ইসলাম, আসরের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাহারুল ইসলাম মাজহার, জিএম কামরুল হাসান, শিল্প সাহিত্য সংসদের হামিদুল ইসলাম শাহ, কাজী আনিছুর রহমান, মীর সরওয়ার আলী মুকুল, এডভোকেট মুস্তাক সারওয়ার কাওছার, মাহফুজ আলী শাহ প্রমুখ।
আসরে উপস্থিত ছিলেন শহরের ব্যবসায়ী, বিভিন্ন রাজনীতিক ব্যক্তি, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশা শ্রেণির ব্যক্তিগণ। আসর শেষে আসরের সদস্যরা গান, কবিতা কৌতুক ও নাচে গেয়ে সবাইকে মাতিয়ে তোলেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051