জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধি: সাহিত্যের পরিসীমা আমাদের পথচলা ,এই প্রতিপাদ্য নিয়ে সৈয়দপুরে অনুষ্ঠিত হল সাহিত্য আসরের ২১৫ তম আসর।
গতকাল রাতে সৈয়দপুর শহরের শিল্প সাহিত্য সংসদের হল রুমে অনুষ্ঠিত আসরে সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার গুহ। আসরটি পরিচালনা করেন সহ-সম্পাদক ডেইজী আদানী।
প্রধান আলোচক ছিলেন শিল্প সাহিত্য সংসদের সাহিত্য সম্পাদক ও আসরের সাঃ সম্পাদক কথা সাহিত্যিক আকমল সরকার রাজু। এছাড়া স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জয়নাল আবেদীন, শিক্ষক এ এ মাহফুজ আলী, কাজী আনিছুর রহমান, মীর সরওয়ার আলী মুকুল ও হামিদুল ইসলাম প্রমুখ।
আসরে সদস্য ছাড়াও বিভিন্ন পেশা শ্রেণির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051