
জয়নাল আবেদীন হিরো, নীলফামারী: সাহিত্যের পরিসীমা আমাদের পথচলা, এই প্রতিপাদ্য নিয়ে সৈয়দপুরে অনুষ্ঠিত হল সাহিত্য আসরের ২১৪তম আসর।
১৪ অক্টোবর বৃহস্পতিবার রাতে সৈয়দপুর শহরের মিস্ত্রীপাড়া মুন্না মাষ্টারের ক্লাশ রুমে অনুষ্ঠিত আসরে সভাপতিত্ব করেন শাহাজালাল ইসলামী ব্যাংক লিঃ সৈয়দপুর শাখার ম্যানেজার জিএম কামরুল হাসান শামীম।
আসরটি পরিচালনা করেন সহ-সম্পাদক ডেইজী আদানী। প্রধান আলোচক ছিলেন শিল্প সাহিত্য সংসদের সাহিত্য সম্পাদক ও আসরের সাঃ সম্পাদক কথা সাহিত্যিক আকমল সরকার রাজু। এ ছাড়া ও স্বাগত বক্তব্য দেন শিক্ষক এ এ মাহফুজ আলী শাহ,আসলাম উদ্দীন মুন্না মাষ্টার, নাসির উদ্দীন, নিজাম নাজমি, কাজী আনিছুর রহমান, মীর সরওয়ার আলী মুকুল।
আসরে সদস্য ছাড়াও বিভিন্ন পেশা শ্রেণির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস