
সাহিত্যের পরিসীমায় আমাদের পথ চলা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ১৭৯ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১১(ফেব্রুয়ারী) রাতে সৈয়দপুর শহরের মিস্ত্রীপাড়া হানিফ মোড় সংলগ্ন মুন্না মাষ্টারের কোচিং সেন্টারে প্রধান শিক্ষক ও সাহিত্য আসরের কার্যকারী সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে আসরটি অনুষ্ঠিত হয়। আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ভীম চরন রায় ও বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ বাহাগিলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার রায়।
আসরে আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন সাহিত্য আসরের সা: সম্পাদক কথা সাহিত্যিক আকমল সরকার রাজু, জুবেদা খাতুন ডলি,আসলাম উদ্দীন মুন্না,কবি মোখতার সাঈদী,আসরের সদস্য ও সাংবাদিক জয়নাল আবেদীন হিরো,মুন্না এমাদী,মঈন উদ্দীন,কেয়াম উদ্দীন,ডা: আরমান প্রমুখ। আসরটি পরিচালনা করেন সাহিত্য আসরের সহ-সম্পাদক কবি ডেইজী আদানী।
আসরের বিষয় ছিল প্রখ্যাত লেখক আহমেদ সাদীর সাহিত্য কর্ম নিয়ে আলোচনা । আসরটিতে সাহিত্য আসরের সদস্যরা কৌতুক, কবিতা আবৃত্তি, নাটক ও গান গেয়ে মাতিয়ে তোলেন। আসরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
ভিন্নবার্তা/এমএসআই