পারিবারিক কলহের জেরে ব্লেড দিয়ে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী। স্থানীয়রা গুরুতর আহত স্বামী নাসিম মিয়াকে (২৪) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ভোর ৫ টার সময় সৈয়দপুর শহরের উত্তরা আবাসনে। নাসিম ওই আবাসনের হাফিজ মিয়ার পুত্র।
পুলিশ জানায়, উত্তরা ইপিজেডের নারী কর্মী এক সন্তানের জননী আবাসনের শরিফুল ইসলামের কন্যা রুমা খাতুন (২২) তার স্বামী নাসিমের সাথে মনোমালিন্য হয়। আজ ভোর রাতে এরই জের ধরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ ধারালো ব্লেড দিয়ে কেটে দেয়। এ সময় নাসিমের আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আহত নাসিমকে প্রথমে ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। এখানে কর্তব্যরত চিকিৎসক নাসিমের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় নাসিমের বড় বোন আবাসনবাসী মোছা. মুক্তা নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পুলিশ রুমা খাতুনকে গ্রেফতার করেছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা শিকার করেছে রুমা খাতুন।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051