1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৈয়দপুরে সান ডায়াগনোষ্টিক সেন্টারের ৪৪ হাজার টাকা জরিমানা

জয়নাল আবেদীন হিরো,নীলফামারী
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ১০:১৯ pm

জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে সান ডায়াগনোষ্টিক সেন্টারের ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে (১৩ নভেম্বর) ওই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আমিনুল ইসলাম। অনুমোদনহীন ও রিপোর্টে আগাম স্বাক্ষর থাকায় সান ডায়াগনোষ্টিক ওই সেন্টারের এই জরিমানা করা হয়।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রংপুর রোডে অবস্থিত ওই ডায়াগনোষ্টিক সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনহীন ও রিপোর্টে আগাম
স্বাক্ষর থাকায় সান ডায়াগনোষ্টিক সেন্টারের ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. চন্দন রায়, ডা. মোখলেছুর রহমান ও স্যানেটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন সরকার উপস্থিত ছিলেন। অভিযানের খবর পেয়ে অন্যান্য ডায়াগনোষ্টিক এর লোকজন পালিয়ে যায়।
সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। মানুষের স্বাস্থ্য নিয়ে হেলাফেলা আর সহ্য করা হবে না।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ