জয়নাল আবেদীন হিরো, নীলফামারী : ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ সৈয়দপুরে তফসিল ঘোষণা না হলেও আগাম শুরু হয়েছে প্রাথীদের নির্বাচনী প্রচারণা। এরই অংশ হিসাবে বর্তমান চেয়ারম্যান ও সম্ভাব্য প্রার্থীরা মোটরসাইকেল শোভাযাত্রাসহ পুজামন্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে নগদ অর্থ সহায়তা দিয়েছেন। সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গা পুজা উপলক্ষে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন ঊপজেলার খাতামধুপুর ইউনিয়ন পরিষদের দুই বারের সফল চেয়ারম্যান ও তারুণ্যের প্রতীক মাটি মানুষের নেতা জুয়েল চৌধুরী।
বৃস্পতিবার রাতে প্রায় আট শতাধিক মটরসাইকেল বহরসহ কর্মীদের নিয়ে বের হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুজা মন্ডব যান এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনদের সাথে শারদীয় দুর্গা পুজা শান্তিপুর্ণভাবে পালনের ব্যাপারে আলোচনাসহ কুশল বিনিময় করেন। এ সময় প্রতিটি মন্ডপে ব্যক্তিগতভাবে আথিক সহায়তা প্রদান করেন জুয়েল চৌধুরী। এসময় সাথে ছিলেন চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মোহাইমিনুল ইসলাম ঝন্টুসহ পরিবারের সদস্য ও কর্মীবৃন্দ।
পরিদর্শনকালে খাতামধুপুর ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরী বলেন- আমার আমলে খাতামধুপুর ইউনিয়নে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা অন্য কোন চেয়ারম্যানের আমলে হয়নি, আগামী নির্বাচনে পুনরায় চেয়ারম্যান হিসেবে আমাকে নির্বাচিত করলে খাতামধুপুর ইউনিয়নে উন্নয়নের জোয়ারে ভরে দিব এবং একটি মডেল ইউনিয়ন উপহার দিব।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051