নীলফামারীর সৈয়দপুরের মেসাস ফাতেমা এন্টারপ্রাইজের টিস্যু কালচার ল্যাব পরিদর্শন করেছেন কৃষি সচিব।
আজ শনিবার ২৪ অক্টোবর সকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে শহরের টেকনিক্যাল কলেজ পাড়ায় অবস্থিত মেসাস ফাতেমা এন্টারপ্রাইজে যান কৃষি সচিব জনাব মো: মেসবাহুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর ধান গবেষণা কেন্দ্রের মহাপরিচালক শাজাহান কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ঢাকা এর মহাপরিচালক কৃষিবিদ ড. মো:আব্দুল মুঈদ, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো: মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি নীলফামারীর উপ-পরিচাল কৃষিবিদ ওবায়দুর রহমান মন্ডল ও সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগমসহ কৃষি অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এসময় কৃষি সচিব উৎপাদিত মাশরুম ও টিস্যু কালচার ল্যাব পরিদর্শন করেন। পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং পরিদর্শন বইতে মন্তব্য লেখেন। টিস্যু কালচার ল্যাব থেকে মাশরুমের মাদার/ বীজ তৈরি করা হয়। এর আগে চলতি মাসের ৪ অক্টোবর পরিদর্শনে আসেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ঢাকা এর মহাপরিচালক কৃষিবিদ ড.মো: আব্দুল মুঈদ।
মাশরুম উৎপাদন করে আজিজুল হক আলোড়ন সৃষ্টি করেছেন। তার উৎপাদিত মাশরুম ঔষধি হিসাবে ব্যবহার হচ্ছে এবং দেশের আনাচে কানাচে রপ্তানী হচ্ছে। মাশরুম থেকে ঔষধি ভেষজ ও ক্যাপসুল তৈরি হচ্ছে।
সরকারের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা এই প্রতিষ্ঠানটি একাধিকমবার পরিদর্শন করেছেন। আজিজুল হক মাশরুম নিয়ে গবেষণা করে এ থেকে ঔষধ আবিস্কার করায় এবং মাশরুম উৎপাদনে সফল হওয়ায় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক দুই বারসহ একাধিক পুরস্কার পেয়েছেন। তিনি নিজে যেমন সফল হয়েছেন তেমনি তাঁর প্রতিষ্ঠানে অনেকের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। তাই আজিজুল হককে বলা হচ্ছে মাশরুমের স্বপ্ন পুরুষ আজিজুল। মাশরুমের স্বপ্ন পুরুষ আজিজুল নামে একটি বইও প্রকাশিত হয়েছে।
পরিদর্শনে সহযোগিতা করেন ফাতেমা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী বঙ্গবন্ধু জাতীয় পদক প্রাপ্ত পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতিব মোঃ আজিজুল। মাশরুমের গবেষক আজিজুল মাশরুম থেকে দেশের জন্য ভাল কিছু করবেন এমনটাই আশা করছেন দেশবাসী।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051