বিদ্যুৎস্পৃষ্টে মো.আকবর (২৪) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। শহরের গোলাহাট অবাঙ্গালী ১নং ক্যাম্পে বুধবার (১ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকবর ওই ক্যাম্পের মৃত সাহিদ হোসেনের ছেলে। তার স্ত্রী ও ৪০ দিনের একটি শিশু সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উল্লেখিত সময় আকবর ওই এলাকায় একটি বাড়ির বৈদ্যুতিক সংযোগ তার মেরামতের কাজ করছিলেন। তখন অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051