জয়নাল আবেদীন হিরো,নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুৎস্পর্শে জাকির হোসেন (২৮) নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের পশু হাসপাতাল মোড়ের নির্মানাধীন ৩য় তলা বাসায় কাজ করার সময় ওই ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ ডাঙ্গাপাড়ার মৃত ওয়াহেদ আলীর পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্মানাধীন ৩য় তলায় রড বাঁধার কাজ করছিল জাকির হোসেনসহ কয়েকজন শ্রমিক। এ সময় বাসার ওপর দিয়ে টানানো বৈদ্যুতিক তারের সাথে স্পর্শ লাগে জাকিরের। এতে ৩য় তলা থেকে নীচে রাস্তার ওপর পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিম পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051