জয়নাল আবেদীন হিরো, নীলফামারী : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠন দিনব্যাপী কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করে।
বুধবার (১৭ই মার্চ) সকাল ৯ ঘটিকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, কেক কাটা, আতসবাজি,মিষ্টি বিতরণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিনের কর্মসূচির সুচনা করা হয়।
এসব কর্মসূচিতে অংশ নেন মহিলা সাংসদ রাবেয়া আলীম,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন,সা: সম্পাদক মহসীনুল হক মহসীন,নবনির্বাচিত পৌর মেয়র রাফিকা আখতার জাহান বেবী,পৌর আওয়ামীলীগের ভার প্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু,সা: সম্পাদক মোজাম্মেল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী,প্রকৌশলী রাশেদুজ্জমান রাশেদ,যুবলীগের আহ্বায়ক দিলনেওয়াজ খান,রইচ উদ্দীন জোতদার মতি, সাবেক ইউপি চেয়ারম্যানযও কামারপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের সা: সম্পাদক জিকো আহমেদ,সভাপতি আনোয়ার হোসেন সরকারসহ দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।এছাড়া সৈয়দপুর উপজেলা প্রশাসন আধুনিক সুপার মাকেট সৈয়দপুর প্লাজায় এক অনুষ্ঠানের আয়োজন করেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051