আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়”- ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল এক স্কুল শিক্ষিকা। আর এ সংবাদ দ্রুত পৌছে যায় নীলফামারীর সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খানের কাছে। তিনি ওই আইডি সনাক্ত করার মাধ্যমে ঠিকানা নিয়ে অধিনস্থ অফিসার এসআই সাইদুর রহমানকে তাৎক্ষনিক ঘটনাস্থলে পাঠিয়ে স্কুল শিক্ষিকাকে স্বামীর বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে জীবিত উদ্ধার করেন।
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্কুল শিক্ষিকার আত্মহত্যার চেষ্টার এ ঘটনা ঘটেছে শনিবার রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর শহরের অভিজাত এলাকায়। দুই সন্তানের জননী ওই স্কুল শিক্ষিকার স্বামী শহরের একজন ব্যবসায়ী।
সৈয়দপুর উপজেলার একটি ইউনিয়নের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষিকা পারিবারিক কলহের কারণে এমন ঘটনার চেষ্টা করেছে বলে জানিয়েছে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খাান
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051