গত চারদিনের অতি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় সৈয়দপুর উপজেলার ইউনিয়ন ও পৌর এলাকার পানিবন্দি প্রায় আড়াই হাজার অসহায় পরিবারের মাঝে তাৎক্ষণিক সহায়তা হিসেবে খিচুড়ি ও শুকনো খাবার বিতরণ করেছেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন।
রবিবার বিকেল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় ওইসব খাবার বিতরণ করা হয়। এসবের মধ্যে রয়েছে প্রায় এক হাজার প্যাকেট খিচুড়ি ও দেড় হাজার প্যাকেট শুকনো খাবার।
উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিনের ঘনিষ্ঠ সুত্র জানায়,গত ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয় ভারী বর্ষণ। কিন্তু ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত থেকে ২৪ সেপ্টেম্বর সকাল পর্যন্ত সৈয়দপুরে অব্যাহত ভারী বর্ষণ হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার পাড়া মহল্লার নীচু এলাকার বাড়িঘর পানিতে ডুবে যায়। এতে পানিবন্দি অসহায় পরিবার পড়েন চরম দূর্ভোগে। জ্বলেনি কোন চুলা। এ অবস্থায় তাদের পাশে বরাবরের মতো পাশে দাড়ান সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.মোখছেদুল মোমিন। তিনি তার কর্মীবাহিনীর সহায়তায় বিকেল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় প্রায় আড়াই হাজার পরিবারের মাঝে খিচুড়ি ও শুকনো খাবার বিতরণ করেন। এসবের মধ্যে এক হাজার খিচুড়ি প্যাকেট রয়েছে। এছাড়া দেড় হাজার শুকনো খাবার প্যাকেটে রয়েছে ১ কেজি চিড়া, ৩০০ গ্রাম গুড়,১ টি বড় সাইজের পাউরুটি ও কলা। এবিষয়ে জানতে চাইলে সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন বলেন, অতি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় পানিবন্দি অসহায় মানুষের পাশে দাড়ানোর চেস্টা করেছেন তিনি। তার ব্যক্তিগত উদ্যোগে শুকনো খাবারসহ বিভিন্ন এলাকায় খিচুড়ি বিতরন করা হয়েছে। এছাড়া সরকারিভাবে কামার পুকুর আশ্রয়ন প্রকল্পে পানিবন্দি মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। তিনি বলেন বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত খাদ্য সহায়তা কার্যক্রম চালু থাকবে।
এদিকে সৈয়দপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল খালেক সাবু পানিবন্দি মানুষের মাঝে খাদ্য সহায়তার খিচুড়ি বিতরন করেছেন। তিনি তার ওয়ার্ড ছাড়াও আশেপাশের অন্যান্য এলাকার মানুষের মাঝে খিচুড়ি বিতরন করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051