1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৈয়দপুরে দুই প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা জরিমানা

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ১১:৪০ pm

নীলফামারীর সৈয়দপুরে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে তদারকি অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুটি প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত এ অভিযান পরিচালন করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম। তাঁর সাথে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আলতাফ হোসেন।

অভিযানে শহরের নিয়ামতপুর জুম্মাপাড়ার ফাইসাল ফুড প্রোডাক্টাস অপরিচ্ছন্ন পরিবেশ, পোড়া তেল ও কাপড়ে দেওয়া ক্ষতিকর রং লাচ্ছাসহ উৎপাদিত অন্যান্য খাদ্যেপণ্যে ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুসারে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই অপরাধে বিসিক শিল্লনগরীতে অবস্থিত রোজী ফুড প্রোডাক্টস নামে লাচ্ছা ও সেমাই উৎপাদনকারী কারখানায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটিতে উৎপাদিত খাদ্যপণ্য জব্দ করে তা ধ্বংস করা হয়। ভোক্তা অধিকারের সংরক্ষন অধিপ্তরের নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ