
নীলফামারীর সৈয়দপুরে চর উত্তরবঙ্গ ও পাহাড়ী এলাকার উপযোগী ফসলের লাভজনক শস্য ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন এবং শস্য নিবিড়তা বৃদ্ধি করণ কর্মসূচির আওতায় “বিনা পিয়াজ-১”এর মাঠ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৪ মাচ) বিকালে সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগমের সভাপতিত্বে উপজেলার কামারপুকুর পাখাতিপাড়া এলাহি বকসের বাড়ির সামনে অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মো: মোয়াজেম হোসেন বাবুল,বিনা পরিচালনা পর্যদ সদস্য ও সা: সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা।
স্বাগত বক্তব্য দেন কৃষক রাশেদুনবী মানিক ও উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান আশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,আখতারুজ্জামান জেলা ট্রেইনিং অফিসার নীলফামারী,ড.মোহাম্মদ আলী এস এস ও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা উপকেন্দ্র রংপুর,মমতা সাহা,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দপুর,রাকিবুল ইসলাম শাহিন,আহবায়ক মটর শ্রমিক ময়মনসিংহ,এ্যাডভোকেট মোয়াজেম হোসেন বাবুলের সহধমিনী দিলরুবা শারমিন।
ভাচুয়ালে বক্তব্য দেন ড.মিজা মোফাজ্জল ইসলাম মহাপরিচালক বিনা ময়মনসিংহ । অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা বাসু দেব দাস । অনুষ্ঠানের অথায়নে ছিলেন বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং সহযোগিতায় ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সৈয়দপুর,নীলফামারী ।
ভিন্নবার্তা/এমএসআই