নীলফামারীর সৈয়দপুরে সরকারী জমিতে অবৈধভাবে বিল্ডিং বাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে বাঙ্গালীপুর ৭নং ক্যাম্পে। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে আসেন সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসানসহ অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এসময় ক্যাম্পের পাশের আঃ খালেক কতৃক দখল করা সরকারী জমিতে বিল্ডিংয়ের নির্মান কাজ বন্ধ করে দেন। এছাড়া ওই বিল্ডিংয়ে লাগানো সাইন বোর্ডে বিজ্ঞপ্তি ছিল গোডাউনটি ভাড়া দেওয়া হবে। সেটিও খুলে ফেলা হয় । সেখানকার টিন ও ইটের পরিমান লিখে নিয়ে যান এবং এ নিয়ে মামলা করা হবে বলে জানানো হয় ।
এদিকে অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ায় আঃ খালেকের পরিবার ক্যাম্পবাসীকে দায়ী করে থানায় মিথ্যা অভিযোগ দেয় । অভিযোগের ভিত্তিতে পুলিশ এসে ক্যাম্পের লোকজনকে হুমকি দেয় । এ সুযোগ নিয়ে আঃ খালেকের পরিবারের লোকজন ক্যাম্পের লোকদের হুমকি দেয় এবং বলে যে ক্যাম্পে আগুন লাগিয়ে দিবো। এ হুমকির ফলে ক্যাম্পের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবী করেন।
এর আগে কয়েক দিন থেকে পৌরসভার উদ্যোগে ও বেসরকারী সংস্থা ইউএনডিপি'র অর্থায়নে ৫৮ মিটার ক্যাম্পের পানি নিস্কাসনের জন্য ড্রেন সংস্কারের কাজ শুরু হয়।
এ কাজে বাধা প্রদান করেন আঃ খালেকের পরিবারের লোকজন।সেই সাথে তাদের হুমকি ও দেওয়া হয় ।এছাড়া ক্যাম্পবাসীর চলাচল ও মৃত ব্যক্তির জানাজা এবং মিলাদ মাহফিলের ফাঁকা জায়গাটি নিজের দাবী করেন ওই পরিবারটি। অপরদিকি
বাধা ও হুমকি আসবে জেনে ক্যাম্পবাসী পূর্বেই উপজেলা নির্বাহী অফিসার,সহকারী কমিশনার ভূমি ও পৌর মেয়র বরাবর অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরও তারা এ হুমকি দেন।
অন্যদিকে সূত্রে জানা যায়, বাংলাদেশের যতগুলো ক্যাম্প আছে তাদের পূর্ণবাসন না করা পর্যন্ত উচ্ছেদ করা যাবে না এবং তাদের চলাচলে কোন প্রকার বাধা সৃষ্টি করা যাবে না। মহামান্য হাইকোর্টের নির্দেশনা যাহার পিটিশন নং-১৭৬৭/২০০৭ যা বতমানে মহামান্য সুপ্রিম কোর্টের লিভ টু আপিল নং-১৬৭/২০১৭ রুজু করা রয়েছে । এরকম নিদের্শনা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর ও হাইকোর্ট- সুপ্রিম কোর্টের । এছাড়া মহামান্য সুপ্রিম- হাইকোর্টে মামলা বিচারাধীন আছে। কিন্তু এসব নিদের্শনা অনেক দখলবাজরা তোয়াক্কা করছে না।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051