1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারির ঘটনায় মামলা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ১:৫৫ am

সেলিব্রেটি ক্রিকেট লিগে (সিসিএল) মারামারির ঘটনায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান জি নেক্সট জেনারেশনের সিইও মাসুদুর রহমান।

শনিবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মামলার বিষয়টি নিশ্চিত করলেও কত জনের নামে এবং কোন থানায় মামলা করা হয়েছে, তা জানাননি তিনি। মাসুদুর রহমান শুধু বলেন, সংখ্যাটি পাঁচের অধিক নয় এবং তিনের কম নয়।

এছাড়া কোন থানায় মামলা করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এটা আমরা বলতে পারছি না, এ জন্য দুঃখিত। কেননা, ওসি সাহেব আমাদের বলেছেন, আমরা যেন থানার নাম কিছুতেই না বলি। নাম প্রকাশ করলে কিছু সমস্যা হবে। কাজ এগোবে না। এ কারণে থানার নাম বলছি না।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে গ্রুপ পর্বের ম্যাচে পরিচালক মোস্তফা কামাল রাজ এবং দীপঙ্কর দীপনের দলের খেলার সময় উভয় দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি হয়। এতে আহত হন ছয় জন। আহতরা হলেন, শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।

এ ঘটনায় পাল্টাপাল্টি মন্তব্য ছোড়ার মধ্যে শনিবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি নিয়ে মোস্তফা কামাল রাজ, দীপঙ্কর দীপনের টিম এবং সংশ্লিষ্টদের নিয়ে সমঝোতায় বসেন আয়োজক কমিটি। টানা কয়েক ঘণ্টার বৈঠকের পর এদিন সন্ধ্যায় সংবাদ সম্মেলন করা হয়।

এর আগে জানা যায়, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে দুই দলের খেলা চলাকালীন মাঠে হঠাৎ উত্তেজনা বিরাজ করে। এই উত্তাপ ছড়িয়ে পড়ে মাঠের বাইরে থাকা সতীর্থদের মধ্যে। তারপরই শুরু হয় দুই পক্ষের হাতাহাতি। প্রথম পর্যায়ে হাতাহাতি পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও বিপত্তি ঘটে রাত সাড়ে ১১টার দিকে। তখন শুরু হয় দ্বিতীয় দফার মারামারি। সেই সময় আহত হন ছয়জন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ