কুড়িগ্রামের উলিপুরে সেমাই কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাতে পৌর শহরের সরদারপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
লক্ষ্মী বেকারির পরিচালক উৎপল সাহা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে উলিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একদল কর্মী গিয়ে আগুন নেভাতে সক্ষম হন। আগুনে ৩৭ কেজি ওজনের ৫১ খাঁচা সেমাই, ৬০ খাঁচা ভাজা সেমাই, ময়দা ৪০ বস্তা, আটা ৪০ বস্তা, স্ট্রিলের ট্রে, কারখানার ঘর ও যাবতীয় আসবাবপত্র পুড়ে গেছে।
উলিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন সহকারী মাস্টার আব্বাস আলী জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা নির্ধারণ করা হয়নি। যেহেতু এটা বড় অগ্নিকাণ্ড সে কারণে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবেন।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051