1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফের ‘স্বল্পমেয়াদি বন্যা’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ ৭:৩০ pm

আগস্ট মাসের চতুর্থ সপ্তাহ থেকে বাংলাদেশ ও উজানের অববাহিকাগুলোয় বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় দেশের প্রধান নদ-নদীগুলোর পানি সামগ্রিকভাবে কমছে।

এ অবস্থায় উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতজনিত কারণে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে দেশের উত্তরাঞ্চলের ধরলা ও তিস্তা নদীর অববাহিকায় এবং মধ্যাঞ্চলের পদ্মা অববাহিকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশের উত্তর-পূর্বাঞ্চলে পানি দ্রুত বৃদ্ধি পেয়ে কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

তবে এই সময়ে উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্র-যমুনা ও উত্তর-পশ্চিমাঞ্চলের গঙ্গা অববাহিকায় বন্যা হওয়ার সম্ভাবনা নেই।

শনিবার (৫ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস সম্পর্কিত সংক্ষিপ্ত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

তাতে আরও বলা হয়েছে, ঢাকা শহর ও তৎসংলগ্ন এলাকার বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ, টঙ্গি খাল, কালীগঙ্গা, ধলেশ্বরী ও বংশী নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেপ্টেম্বর মাসে ঢাকা শহর ও তৎসংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ