1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সেপটিক ট্যাংকে শিশুর লাশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২ ৯:২১ pm

নরসিংদীর পলাশে সেপটিক ট্যাংক থেকে সালমান হোসেন (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কাজিরচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সালমান কাজিরচর এলাকার ইকবাল হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল সাড়ে ৯টায় শিশু সালমান খেলার জন্য বাড়ি থেকে বের হয়। দুপুর হয়ে গেলেও সালমান বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজ করতে থাকে। বাড়ির আশপাশে তাকে না পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে আহাজারি শুরু হয়।

এরপর বাড়ির সদস্যরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পাশাপাশি সালমানের নিখোঁজের ব্যাপারে মাইকিংও করে। পরে রাতে বাড়ির কিছু দূরের নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে মৃত অবস্থায় শিশু সালমানের লাশ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনাসাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ