গাজীপুরের কালিয়াকৈরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরের নির্মাণসামগ্রী খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু ও এক শ্রমিক আহত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় শামসুল হকের নির্মানাধীন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুড়িগ্রামের বদরগঞ্জ উপজেলার মুস্তাকপুর গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে শাহীন (২৬) এবং একই জেলার রাজারহাটের উপজেলার বাসিন্দা মাহবুব হাসান (২৪)।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, প্রায় দেড় মাস আগে ওই এলাকার শামসুল হকের বাড়ির সেপটিক ট্যাংক ছাদ ঢালাই দেয়া হয়। বিকালে ওই সেপটিক ট্যাংকের ভেতরের বাঁশ কাঠসহ নির্মাণসামগ্রী খুলতে নামেন শাহীন ও মাহবুব। কিছু সময় পর তাদের কোনও সাড়া শব্দ না পেয়ে অপর শ্রমিক মহসিনও সেপটিক ট্যাংকের ভেতর নামেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে আশপাশের লোকজন তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেপটিক ট্যাংকের ভেতর থেকে শাহীন ও মাহবুবের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের ভেতর জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কালিয়াকৈর থানার মৌচাক ফাঁড়ির ইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051