1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সেপটিক ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ১২:২৫ am

গাজীপুরের শ্রীপুরে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকিতে কাজ করতে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামের প্রবাসী আবু সাইদের বাড়িতে এ ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিস ওই ট্যাংকি থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে।

মৃতরা হলেন- নেত্রকোনা জেলা সদরের দিকজান গ্রামের মো. সোনা মিয়ার ছেলে মো. মোখলেছুর রহমান (৪০) ও ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার মধ্যজারগা গ্রামের মো. জয়নালের ছেলে মো. মাসুম (২৫)। দুজনই শ্রীপুরে ভাড়া থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

বাড়ির মালিক আবু সাইদ সিঙ্গাপুর প্রবাসী। তিনি উপজেলার গোসিংগা ইউনিয়নের গাজিয়ারণ গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে। ঠিকাদার মো. জয়নাল ওই বাড়ির নির্মাণ কাজ করেন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাখাওয়াত হোসেন জানান, বিকালে ওই দুই শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিস এসে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, প্রায় তিন মাস যাবত ওই বাড়ির নির্মাণ কাজ বন্ধ ছিল। বুধবার দুপুরে দুইজন লোক ওই বাড়িতে প্রবেশ করে। ট্যাংকির কাজে ব্যবহৃত কাঠ, বাঁশ খুলতে তারা ট্যাংকিতে নামেন। পরে আর উঠতে পারেননি। ভেতরেই পানিতে তাদের মৃত্যু হয়। বিকালে ওই বাড়িতে এক নারীর কান্না দেখে এগিয়ে গিয়ে স্থানীয়রা সেপটিক ট্যাংকে মরদেহ দেখতে পান।

বাড়ির মালিক আবু সাইদের ভগিনীপতি বাচ্চু মিয়া জানান, জয়নাল নামক ঠিকাদার বাড়ির কাজ করেন। দুপুরে ঠিকাদার দুই শ্রমিককে সেপটিক ট্যাংকির কাজে ব্যবহৃত বাঁশ, কাঠ খুলতে পাঠান। তখন দুই শ্রমিক ট্যাংকির ভেতর নেমে আর উঠতে পারেননি। বিকালে জানতে পারেন দুই শ্রমিকের মৃত্যুর খবর।

শ্রীপুর ফায়ার সাভির্সের স্টেশন ইনচার্জ মাহবুবুর রহমান জানান, বিষাক্ত গ্যাসে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে; কিন্তু কি গ্যাসে মৃত্যু হয়েছে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ