রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ইতালির রোমে অনুষ্ঠিত ‘প্রি-কপ২৬ পার্লামেন্টারি মিটিং’ এ অংশগ্রহণ শেষে মঙ্গলবার (১২ অক্টোবর) তিনি সেখানে পৌঁছান।
তাকে স্বাগত জানান ফেডারেশন কাউন্সিল অব রাশিয়ার ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল রিলেশন্সের কাউন্সিলর সার্জেই ইসুটিন।
রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল ফারসেনকো সার্জেই আলেক্সান্দ্রোভিচের পক্ষ থেকেও তাকে স্বাগত জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং মস্কোতে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত ডেপুটি হেড অব মিশন ফয়সাল আহমেদ।
১৩-১৫ অক্টোবর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠেয় ‘থার্ড ইউরেশিয়ান উইমেনস ফোরাম’-এ অংশগ্রহণ করবেন স্পিকার।
স্পিকারের নেতৃত্বে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং আবিদা আনজুম মিতা ফোরামে অংশগ্রহণ করবেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051