সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।
আইএসপিআর জানায়, বুধবার (০৭ জুলাই) সেনাবাহিনী সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা পারস্পারিক কুশল বিনিময় করেন এবং দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল শফিউদ্দিনকে অভিনন্দন জানান তুরস্কের রাষ্ট্রদূত। সেনাবাহিনী প্রধানও তার সঙ্গে সাক্ষাত করার জন্য তুরস্কের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051