মৌলভীবাজার জেলার কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নির্মানাধীন সেতুর নিচে পড়ে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত রাত ২টায় সময় মৌলভীবাজার কমলগঞ্জ সড়কের বাবুর বাজার নামক স্থানে দুর্ঘটনাটি ঘটেছে।
জানা যায়, কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বটতল গ্রামের জাহিদ মিয়ার ছেলে মেরাজ মিয়া (সাদ্দাম) (২৫)। সে ঈদের কেনাকাটা করে মৌলভীবাজার জেলা সদর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল।
এ সময় বাবুর বাজার নামক স্থানে একটি নির্মানাধীন সেতুতে কোন সতর্কতামূলক ব্যবস্থা ছিলনা। সেতুটিতে সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় মোটর সাইকেলটি সেতুর কাছে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই সে মারা যায়।
খবর পেয়ে রাতেই কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছার ও কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে কিশোরের লাশ উদ্বার করেছে।
মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার দুর্ঘটনায় কিশোরের মুত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051