সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন তপন বিশ্বাস (জনকণ্ঠ) এবং সাধারণ সম্পাদক মাসউদুল হক (ইউএনবি)।
রোববার (১৩ জুন) জাতীয় প্রেস ক্লাবে ২০২১-২২ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনে নির্বাচন হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত ও দৈনিক সংবাদ-এর ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন।
তপন বিশ্বাস ৮৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফসিহ উদ্দীন মাহতাব পেয়েছেন ৬১ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী মাসউদুল হক পেয়েছেন ৮৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আরীফ হোসেন (এটিএন নিউজ) পেয়েছেন ৬৭ ভোট।
২০২১-২২ মেয়াদের কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোতাহার হোসেন (বর্তমান)। সহ-সভাপতি পদে তিনি ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মোরছালীন বাবলা (চ্যানেল আই) পেয়েছেন ৬৪ ভোট।
বিএসআরএফের ১৫৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৫২ জন। একটি ব্যালট পেপার বাতিল হয়ে যায়।
কার্যনির্বাহী কমিটির ১৭টি পদের মধ্যে প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ছাড়া সবগুলো পদে ভোট অনুষ্ঠিত হয়েছে। তাওহিদুল ইসলাম (আমাদের সময়) বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মেহেদী আজাদ মাসুম (জাগরণ), সাংগঠনিক সম্পাদক আকতার হোসাইন (ভোরের ডাক), অর্থ সম্পাদক মো. শফিউল্লাহ সুমন (বিটিভি), দফতর সম্পাদক মো. মোসকায়েত মাশরেক (রেডিও টুডে) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন বাহরাম খান (কালের কণ্ঠ)।
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- ইসমাইল হোসাইন রাসেল (১৪০ ভোট), এম এ জলিল মুন্না (মুন্না রায়হান) (৮১), মাইনুল হোসেন পিন্নু (৭৬), শাহজাহান মোল্লা (৭৪), হাসিফ মাহমুদ শাহ (৬৯), শাহাদাত হোসেন (রাকিব) (৬৯), মো. বেলাল হোসেন (৫৫) ও মো. রুবায়েত হাসান (৫১)।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051