ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া ২/খ ইউনিটের পরিবার কল্যান সহকারী জেসমিন আরা খাতুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক সৈয়দ রবিউল আলম সাক্ষরিত এক দাপ্তরিক আদেশে জেসমিনকে সামিয়ক বরখাস্ত করা হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়, দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত, উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য উপস্থাপন, বিনা অনুমতিতে ভারতে গমন ও টিভি চ্যানেলে ক্যান্সার আক্রান্ত মর্মে ভুয়া তথ্য উপস্থাপনসহ নানাবিধ অসৌজন্যমুলক আচরণের জন্য সরকারী কর্মচারী শৃংখলা ও আপীল বিধিমালা ২০১৮ এর (১২)১ অনুযায়ী তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহন করা হয়।
উল্লেখ্য পরিবার কল্যান সহকারী জেসমিন বিনা ছুটিতে ২১ দিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এ বিষয়ে তার বিরুদ্ধে দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ বিষয়ে পরিবার কল্যান সহকারী জেসমিন আরা জানান, তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ। ঢাকায় পরীক্ষা নিরীক্ষা করে স্তুনে ক্যান্সের ধরা পড়েছে। চিকিৎসকরা তাকে ৮টি কেমো থেরাপি দিতে বলেছেন। কিন্তু একাধিকবার ঘুরেও তাকে ছুটি দেওয়া হচ্ছে না। তিনি ন্যায় বিচার দাবী করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051